Tuesday, 4 December 2012

মুসলিম উম্মাহর শ্রেষ্ঠতম ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, ঈদে আকবর, ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম :

মুসলিম উম্মাহর শ্রেষ্ঠতম ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, ঈদে আকবর, ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মাস রবীউল আউয়াল শরীফ। এ মুবারক মাসের ১২ তারিখ মুবারক দিনটি উম্মাহর জন্য শ্রেষ্ঠতম ঈদ উদ্‌যাপনের দিন । কারণ, এ মুবারক দিনটি যদি আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শুভাগমনের অন্তর্ভুক্ত না হতো তাহলে শবে ক্বদর, শবে বরাত, ঈদুল ফিত্‌র্, ঈদুল আযহা, জুমুয়া ইত্যাদি ফযীলতপূর্ণ কোন দিন-রাতেরই আগমন ঘটতো না। শুধু তাই নয়, কুরআন শরীফ নাযিল হতো না, দ্বীন ইসলাম আসতো না এবং কোন মু’মিন-মুসলমানের অস্তিত্বও থাকতো না। ফলে, শরীয়ত এ মুবারক দিনটিকে নির্ধারণ করেছে ‘সাইয়্যিদুল আ’ইয়াদ’ হিসেবে এবং এ ঈদ পালন করাকে ফরয সাব্যস্ত করেছে। এ প্রসঙ্গে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামীন উনার কালাম পাকে ইরশাদ করেন, “হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মাহকে জানিয়ে দিন, আল্লাহ পাক ফযল-করম হিসেবে তাদেরকে যে দ্বীন ইসলাম দিয়েছেন, কুরআন শরীফ দিয়েছেন এবং রহমত হিসেবে উনার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিয়েছেন, সেজন্য তারা যেন খুশী প্রকাশ করে।” (সূরা ইউনুস-৫৮)
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন সূরা কাওছার-এ ইরশাদ করেন, “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) নিশ্চয়ই আমি আপনাকে কাওছার দান করেছি।” ‘কাওছার’-এর অনেক অর্থ রয়েছে তার মধ্যে একটি অর্থ হচ্ছে খইরে কাছির। অর্থাৎ হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক সমস্ত ভাল উত্তম এবং শ্রেষ্ঠ বিষয় ও জিনিসগুলো হাদিয়া করেছেন। অর্থাৎ আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্পর্কযুক্ত ও সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ই সর্বশ্রেষ্ঠ। 


তাই সমস্ত ইমাম-মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনাদের ইজমা হয়েছে যে, ‘রওজা শরীফ-এর যে মাটি মুবারক আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পা মুবারক স্পর্শ করে আছে, সে মাটি মুবারক-এর মর্যাদা লক্ষ-কোটি আরশে আযীম-এর চেয়েও বেশি।’(সুবহানাল্লাহ) আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাস্‌সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে তায়াল্লুক-নিছবত থাকার কারণে মাটি মুবারক-এর যদি এত মর্যাদা-মর্তবা হয়ে থাকে তাহলে আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাস্‌সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তারিখে, যে দিবসে, যে মাসে যমীনে এসেছেন অর্থাৎ ১২ই রবীউল আউয়াল শরীফ-এর কতটুকু মর্যাদা-মর্তবা রয়েছে সেটা খুব সহজেই অনুধাবনীয়। সেদিন সমস্ত ঈদের চেয়ে শ্রেষ্ঠ ঈদ। সমস্ত দিনের চেয়ে বেশি সম্মানিত, ফযীলতপ্রাপ্ত দিন ও তারিখ। 


যারা আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ তথা আগমন উপলক্ষে খুশী প্রকাশ করবে আল্লাহ পাক উনাদেরকে অফুরন্ত নিয়ামত দান করবেন। এ প্রসঙ্গে বিশ্বসমাদৃত ও সুপ্রসিদ্ধ “আন্ নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাবে বর্ণিত রয়েছে, “হযরত আলী কার্‌রামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, যে ব্যক্তি মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর প্রতি বিশেষ মর্যাদা প্রদান করলো সে ব্যক্তি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে।” (সুবহানাল্লাহ্)
মুসলিম বিশ্বে যিনি সবচেয়ে বেশি কিতাব লিখেছেন, যিনি হিজরী দশম শতাব্দীর মুজাদ্দিদ ও ইমাম, সুলত্বানুল আরিফীন হযরত জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার ‘ওসায়িল ফী শরহি শামায়িল’ নামক কিতাবে উল্লেখ আছে, “যখন কোনো মুসলমান নিজ বাড়িতে বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করে তখন সেই বাড়ির অধিবাসীগণের উপর থেকে আল্লাহ পাক অবশ্যই খাদ্যাভাব, মহামারি, অগ্নিকাণ্ড, ডুবে মরা, বালা-মুছীবত, হিংসা-বিদ্বেষ, কু-দৃষ্টি, চুরি ইত্যাদি উঠিয়ে নেন। যখন উক্ত ব্যক্তি মারা যান তখন আল্লাহ পাক উনার জন্য মুনকার-নকীরের সুওয়াল-জাওয়াব সহজ করে দেন। আর উনার অবস্থান হয় আল্লাহ পাক উনার সন্নিধানে সিদকের মাক্বামে।” সুবহানাল্লাহ! (আন নি’য়ামাতুল কুবরা) 

“হযরত আবূ লুবাবাহ ইবনে আব্দুল মুনযির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন যে, হযরত রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জুমুয়ার দিন সকল দিনের সাইয়্যিদ এবং সকল দিন অপেক্ষা আল্লাহ পাক উনার নিকট অধিক শ্রেষ্ঠ ও সম্মানিত। এটি ঈদুল আযহার দিন ও ঈদুল ফিতরের দিন অপেক্ষাও আল্লাহ পাক উনার নিকট অধিক শ্রেষ্ঠ ও সম্মানিত। এ দিনটিতে পাঁচটি (গুরুত্বপূর্ণ) বিষয় রয়েছে, (১) এ দিনে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস্‌ সালামকে সৃষ্টি করেছেন, (২) এ দিনে উনাকে যমীনে প্রেরণ করেছেন, (৩) এ দিনে উনাকে ওফাত দান করেছেন, (৪) এ দিনটিতে এমন একটি সময় রয়েছে যে সময়টিতে বান্দা আল্লাহ পাক উনার নিকট কিছু চাইলে তিনি অবশ্যই তাকে তা দান করেন যে পর্যন্ত না সে হারাম কিছু চায় এবং (৫) এ দিনেই ক্বিয়ামত সংঘটিত হবে। এমন কোন ফেরেশ্‌তা নেই, আসমান নেই, যমীন নেই, বাতাস নেই, পাহাড় নেই, সমুদ্র নেই যে জুমুয়ার দিন সম্পর্কে ভীত নয়।” (ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ)
হযরত আদম আলাইহিস্‌ সালাম, উনার জন্য যদি শুক্রবারের মর্যাদা রোযার ঈদ ও কুরবানীর ঈদের চেয়ে বেশি হয় তাহলে যেই হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সৃষ্টি না করলে হযরত আদম আলাইহিস্‌ সালামও সৃষ্টি হতেন না, আসমান-যমীন, লৌহ-কলম, জিন-ইনসান, জান্নাত-জাহান্নাম ইত্যাদি কোনকিছুই সৃষ্টি হতো না, কোন বিশেষ সময়ও হতো না এবং ক্বিয়ামতও সংঘটিত হতো না; সেই হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্‌ নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার বিলাদত শরীফ-এর দিন, বিছাল শরীফ-এর দিন সোমবার এবং ১২ই রবীউল আউয়াল শরীফ-এর ফযীলত যে শুক্রবারের চেয়ে লক্ষ-কোটি গুণ বেশি হবে তা বলার অপেক্ষাই রাখেনা। তাই, এ দিনকে সাইয়্যিদুল আ’ইয়াদ বা সর্বশ্রেষ্ঠ ঈদ বলা হয়েছে। 

আর যারা আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উপলক্ষে খুশী প্রকাশ করবেনা তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এ প্রসঙ্গে হযরত ঈসা আলাইহিস্ সালাম উনার সময় খাদ্যসহ খাঞ্চা নাযিলের ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ সম্পর্কে কালামুল্লাহ্ শরীফে ইরশাদ হয়েছে, হযরত ঈসা আলাইহিস্ সালাম দুয়া করেছিলেন, “আয় আমাদের রব আল্লাহ পাক! আমাদের জন্য আপনি আসমান হতে (বেহেশ্‌তী খাদ্যের) খাদ্যসহ একটি খাঞ্চা নাযিল করুন। খাঞ্চা নাযিলের উপলক্ষটি আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য ঈদ (খুশী) স্বরূপ হবে এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন হবে। আমাদেরকে রিযিক দান করুন। নিশ্চয় আপনিই উত্তম রিযিকদাতা। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি খাদ্যসহ খাঞ্চা নাযিল করবো। অতঃপর যে ব্যক্তি সে খাদ্যসহ খাঞ্চা নাযিলের দিনকে ঈদ বা খুশীর দিন হিসেবে পালন করবে না বরং অস্বীকার করবে আমি তাকে এমন শাস্তি দিব, যে শাস্তি সারা কায়েনাতের অপর কাউকে দিব না।” (সূরা মায়িদা-১১৪, ১১৫) 

হযরত ঈসা আলাইহিস্ সালাম উনার উক্ত দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক খাদ্যসহ খাঞ্চা নাযিল করেছিলেন। আর খাদ্যসহ খাঞ্চা নাযিলের দিনটিকে হযরত ঈসা আলাইহিস সালাম তাঁর উম্মতদেরকে নিয়ে খুশীর দিনরূপে উদ্‌যাপন করেছিলেন। এখানে উল্লেখ্য, সামান্য খাদ্যসহ এক খাঞ্চা নাযিলের দিনটি যদি হযরত ঈসা আলাইহিস্ সালাম এবং উনার উম্মতের জন্য খুশীর দিন হয়ে যায় এবং সে দিনটিকে খুশীর দিন হিসেবে পালন না করলে কঠিন শাস্তির যোগ্য হয়, তাহলে যিনি সৃষ্টির মুল, যিনি সারা আলমের জন্য রহমত, যাকে সৃষ্টি না করলে কোন কিছুই সৃষ্টি করা হতোনা; সেই আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাস্‌সাম, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ‘বিলাদত শরীফ’-এর দিনটিকে কিরূপ খুশীর দিন হিসেবে উদ্‌যাপন করা উচিত এবং সেদিন যদি কেউ খুশী প্রকাশ না করে তাহলে সে কিরূপ কঠিন শাস্তির যোগ্য হবে তা চিন্তা-ফিকিরের বিষয়। 
 
 

‘পবিত্র লাইলাতুর রগাইব’ :

পবিত্র লাইলাতুর রগাইব’ হচ্ছে রজব মাসের পহেলা জুমুয়ার রাত্রি। এ পবিত্র রাত্রিতে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার আম্মা হযরত আমিনা আলাইহাস্ সালাম উনার মুবারক রেহেম শরীফ-এ কুদরতীভাবে তাশরীফ নেন। ‘লাইলাতুর রগাইব’-এর মর্যাদা শবে বরাত, শবে ক্বদরের চেয়েও বেশি। সুবহানাল্লাহ।
‘লাইলাতুর রগাইব’ এমন ফযীলতপূর্ণ রাত্রি, যে রাত্রিটি হচ্ছে তাসবীহ-তাহলীল, দোয়া-দুরূদ, ছলাত-সালাম, যিকির-আযকার, তওবা-ইস্তিগফার, কুরআন শরীফ তিলাওয়াত, মীলাদ শরীফ ও ক্বিয়াম, ছদকা-খইরাত, নামায-কালাম পাঠের রাত্রি। সর্বোপরি এ রাত্রিটি হচ্ছে রহমত, বরকত, সাকীনা ও মাগফিরাত হাছিল করার ও দোয়া কবুলের রাত্রি। 


এ মুবারক রাত্রির ফযীলত বা শ্রেষ্ঠত্ব সম্পর্কে হাম্বলী মাযহাবের ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, “হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি যখন ঘোষণা করলেন, ‘পবিত্র লাইলাতুর রগাইব’-এর ফযীলত হচ্ছে লাইলাতুল ক্বদর ও লাইলাতুল বরাত অর্থাৎ শবে ক্বদর, শবে বরাত এবং অন্যান্য ফযীলতপূর্ণ রাত্রি অপেক্ষা বেশি।” সুবহানাল্লাহ! তখন সমসাময়িক ইমাম ও ফক্বীহগণ উনার নিকট জানতে চাইলেন, “হে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি! লাইলাতুল ক্বদর এবং লাইলাতুল বরাতের ফযীলত সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক তিনি কুরআন শরীফ-এ এবং আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাদীছ শরীফ-এ বর্ণনা করেছেন। কিন' ‘লাইলাতুর রগাইব’-এর ফযীলত সম্পর্কে কোথাও বর্ণনা করা হয়নি। তাহলে আপনি কিসের ভিত্তিতে ঘোষণা (ফতওয়া) দিলেন যে, ‘লাইলাতুর রগাইব’-এর ফযীলত উক্ত ফযীলতপূর্ণ রাত্রিগুলো অপেক্ষা বেশি?”
হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি জবাবে বলেন, “লাইলাতুল ক্বদর ও লাইলাতুল বরাত”-এর ফযীলত কুরআন শরীফ ও হাদীছ শরীফ-এ বর্ণিত হয়েছে সত্যিই; কিন' লাইলাতুল ক্বদর ও লাইলাতুল বরাত এবং অন্যান্য ফযীলতপূর্ণ রাত্রির সৃষ্টি হয়েছে লাইলাতুর রগাইবের উসীলায়। অর্থাৎ ‘লাইলাতুর রগাইব’ না হলে ‘লাইলাতুল ক্বদর, লাইলাতুল বরাতসহ’ ফযীলতপূর্ণ কোন রাত্রির সৃষ্টিই হতো না। এ কারণেই এ রাত্রির ফযীলত সমস্ত ফযীলতপূর্ণ রাত্রির চেয়ে বেশি। সুবহানাল্লাহ!
আল্লাহ পাক উনার কালাম পাক-এর ‘সূরা কাওছার’-এর ১ নম্বর আয়াত শরীফ-এ ইরশাদ করেছেন, “নিশ্চয়ই আমি আপনাকে কাওছার হাদিয়া করেছি।” সুবহানাল্লাহ! ‘কাওছার’-এর ব্যাখ্যায় একাধিক অর্থ উল্লেখ করা হয়- প্রথমতঃ ‘কাওছার’ বলা হয়েছে, হাউজে কাওছারকে। যা খাছ করে আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়া করেছেন এবং এটা পান করলে জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ! দ্বিতীয়তঃ কাওছার-এর আরেকটি অর্থ হলো, খইরে কাছীর। অর্থ- যা অতি উত্তম, অনেক ভাল। অর্থাৎ আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যা কিছু হাদিয়া দিয়েছেন তা সর্বকালের জন্য, সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম।
শুধু তাই নয়, এমনকি যা কিছু আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংস্পর্শে এসেছে সেটাও সবচেয়ে মহান হয়ে গেছে। যেমন, সমস্ত ইমাম-মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা একমত হয়েছেন অর্থাৎ ইজমা হয়েছেন যে, আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে রওজা শরীফ-এ তাশরীফ রেখেছেন সে রওজা শরীফ-এর যে মাটি মুবারক উনার পা মুবারকে বা শরীর মুবারকে স্পর্শ করে আছে; তার মর্যাদা আরশে আযীমের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ! প্রকৃতপক্ষে মাটির কোন ক্বদর বা মূল্য ছিল না। কিন্তু শুধুমাত্র আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্পর্শের কারণে আরশে আযীমের চেয়ে মূল্যবান, ফযীলতপ্রাপ্ত ও সম্মানিত হয়েছে।

ঠিক একইভাবে বাজারে অনেক তরিতরকারী রয়েছে দেশে বিদেশে। কোন তরিতরকারীর সাথে ঈমানের কোন সম্পর্ক নেই। তবে কদুর সাথে ঈমানের সম্পর্ক রয়েছে। তার কারণ হলো এই যে, স্বয়ং আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কদুকে পছন্দ করেছেন ও খেয়েছেন। সেজন্য কুরআন-সুন্নাহ মুতাবিক ইমাম-মুজতাহিদগণ উনারা ফতওয়া দিয়েছেন, কেউ যদি বলে ‘আমি কদুকে পছন্দ করি না, তাহলে সে কাট্টা কাফির হয়ে যাবে।’ প্রকৃতপক্ষে কদুর কোন মর্যাদা ছিল না। একমাত্র আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে কদুর সম্পর্কের কারণে কদু যেহেতু মর্যাদাবান, ফযীলতপূর্ণ হয়েছে সেহেতু কদুকে পছন্দ করা, মুহববত করা ঈমানের শর্ত হিসেবে আরোপ করা হয়েছে।
ঠিক একইভাবে ‘লাইলাতুর রগাইব’-এর ফযীলত বা শ্রেষ্ঠত্ব শবে ক্বদর, শবে বরাত ও অন্যান্য ফযীলতপূর্ণ রাত্রের চেয়ে বেশি হওয়ার কারণ হলো, ‘লাইলাতুর রগাইব’-এর সম্পর্ক সরাসরি আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে। 

 http://www.al-ihsan.net


 

‘শবে বরাত' : ‘লাইলাতুম মুবারাকাহ বা বরকতময় রজনী’ এবং ‘লাইলাতুন নিছফি মিন শা’বান’

শবে বরাত হচ্ছে ইসলামের বিশেষ রাত্রিসমূহের মধ্যে একটি রাত্র। যা শা’বানের চৌদ্দ তারিখ দিবাগত রাত্রিতে হয়ে থাকে। শবে বরাত-এর অর্থ হচ্ছে ‘মুক্তির রাত’ বা ‘নাজাতের রাত।’ ‘শব’ ফার্সী শব্দ। যার অর্থ হচ্ছে, রাত। আর বরাত আরবী শব্দ যা উর্দূ, ফার্সী, বাংলা ইত্যাদি সব ভাষাতেই ব্যবহার হয়ে থাকে। যার অর্থ ‘মুক্তি’ ও ‘নাজাত’ ইত্যাদি। কুরআন শরীফ ও হাদীছ শরীফ-এর ভাষা যেহেতু আরবী তাই ফার্সী ‘শব’ শব্দটি কুরআন শরীফ ও হাদীছ শরীফ-এ না থাকাটাই স্বাভাবিক।

স্মর্তব্য যে, কুরআন শরীফ-এর ভাষায় ‘শবে বরাতকে’ ‘লাইলাতুম মুবারাকাহ বা বরকতময় রজনী’ এবং হাদীছ শরীফ-এর ভাষায় শবে বরাতকে ‘লাইলাতুন নিছফি মিন শা’বান’ বা শা’বানের চৌদ্দ তারিখ দিবাগত রাত’ বলে উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ পাক তিনি ইরশাদ করেন- “নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে (শবে বরাতে) কুরআন শরীফ নাযিল করেছি অর্থাৎ নাযিলের সিদ্ধান্ত নিয়েছি। আর আমিই ভয় প্রদর্শনকারী। উক্ত রাত্রিতে আমার পক্ষ থেকে সমস্ত প্রজ্ঞাময় কাজ গুলো ফায়সালা করা হয়। আর নিশ্চয়ই আমিই প্রেরণকারী।” (সূরা দুখান-৩, ৪, ৫)

 

আর হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে- উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম-উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহ পাক-উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সাথে কোন এক রাত্রিতে রাত্রিযাপন করছিলাম। এক সময় উনাকে বিছানা মুবারক-এ না পেয়ে আমি মনে করলাম যে, তিনি হয়তো অন্য কোন উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের হুজরা শরীফে তাশরীফ নিয়েছেন। অতঃপর আমি তালাশ করে উনাকে জান্নাতুল বাক্বীতে পেলাম। সেখানে তিনি উম্মতের জন্য আল্লাহ পাক-উনার নিকট ক্ষমা প্রার্থনা করছেন। এ অবস্থা দেখে আমি স্বীয় হুজরা শরীফে ফিরে আসলে তিনিও ফিরে এসে আমাকে বললেন, আপনি কি মনে করেছেন, আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আপনার সাথে আমানতের খিয়ানত করেছেন! আমি বললাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি ধারণা করেছিলাম যে, আপনি হয়তো অপর কোন হুজরা শরীফে তাশরীফ নিয়েছেন। অতঃপর হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ পাক তিনি শা’বানের ১৫ তারিখ রাত্রিতে পৃথিবীর আকাশে অবতরণ করেন অর্থাৎ রহমতে খাছ নাযিল করেন। অতঃপর তিনি বনী কালবের মেষের গায়ে যতো পশম রয়েছে তার চেয়ে অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করে থাকেন।” (তিরমিযী, ইবনে মাজাহ, রযীন, মিশকাত)

বরাতের রাত হচ্ছে ফায়ছালার রাত। বান্দার আগামী এক বছরের যাবতীয় বিষয়ের ফায়ছালা করা হয় এ রাতেই এবং তা জারী করা হয় ক্বদরের রাতে। তাই প্রত্যেকের উচিত এ রাতে সজাগ থেকে কবীরা, ছগীরা, কুফরী, শিরকী সর্বপ্রকার গুনাহ হতে খালিছ তরবা-ইস্তিগ্‌ফার করতঃ যার যা নেক দুয়া বা নেক আরজু রয়েছে তা দরবারে ইলাহীর নিকট পেশ করা। এ মর্মে ছিহাহ সিত্তাহর অন্যতম হাদীছ শরীফ গ্রন্থ “ছহীহ ইবনে মাযাহ” শরীফ-এ ইরশাদ হয়েছে, “হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, যখন অর্ধ শা’বানের রাত্রি অর্থাৎ শবে বরাত উপস্থিত হবে তখন তোমরা উক্ত রাত্রিতে নামায আদায় করবে এবং দিনে রোযা রাখবে। কেননা নিশ্চয়ই আল্লাহ পাক তিনি উক্ত রাত্রিতে সূর্যাস্তের সময় পৃথিবীর আকাশে আসেন অর্থাৎ রহমতে খাছ নাযিল করেন। অতঃপর ঘোষণা করেন, ‘কোনো ক্ষমা প্র্রার্থনাকারী আছ কি? আমি তাকে ক্ষমা করে দিব।’ ‘কোনো রিযিক প্রার্থনাকারী আছ কি? আমি তাকে রিযিক দান করবো।’ ‘কোনো মুছিবতগ্রস্ত ব্যক্তি আছ কি? আমি তার মুছিবত দূর করে দিব।’ এভাবে ফজর বা ছুবহে ছাদিক পর্যন্ত ঘোষণা করতে থাকেন।” (ইবনে মাযাহ শরীফ, তিরমিযী শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, লুময়াত, আশয়াতুল লুময়াত).
 

শবে বরাত হচ্ছে মুক্তি বা ভাগ্য অথবা নাজাতের রাত। অর্থাৎ বরাতের রাত্রিতে ইবাদত-বন্দেগী করে ও পরবর্তী দিনে রোযা রেখে আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনাদের সন্তুষ্টি অর্জন করাই মূল উদ্দেশ্য। শবে বরাতে কোন্ কোন্ ইবাদত-বন্দেগী করতে হবে তা কুরআন শরীফ ও সুন্নাহ শরীফে নির্দিষ্ট করে দেয়া হয়নি। তবে ইবাদত-বন্দেগী করার জন্য নির্দেশ করা হয়েছে। যেমন হাদীছ শরীফে বর্ণিত রয়েছে- “হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ পাক-উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, যখন শা’বানের ১৫ তারিখ রাত্রি অর্থাৎ বরাতের রাত্রি উপস্থিত হবে তখন তোমরা উক্ত রাত্রিতে নামায আদায় করবে এবং দিনে রোযা রাখবে। কেননা নিশ্চয়ই আল্লাহ পাক তিনি উক্ত রাত্রিতে সূর্যাস্তের সময় পৃথিবীর আকাশে আসেন অর্থাৎ রহমতে খাছ নাযিল করেন। অতঃপর ঘোষণা করেন, “কোন ক্ষমা প্র্রার্থনাকারী আছো কি? আমি তাকে ক্ষমা করে দিবো।” “কোন রিযিক প্রার্থনাকারী আছো কি? আমি তাকে রিযিক দান করবো।” “কোন মুছিবতগ্রস্ত ব্যক্তি আছো কি? আমি তার মুছিবত দূর করে দিবো।” এভাবে ফজর পর্যন্ত ঘোষণা করতে থাকেন।” (ইবনে মাজাহ, মিশকাত) হাদীছ শরীফে আরো বর্ণিত আছে- “হযরত আবু মূসা আশআরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আল্লাহ পাক-উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার থেকে বর্ণনা করেন, নিশ্চয়ই আল্লাহ পাক তিনি শা’বানের ১৫ তারিখ রাত্রিতে ঘোষণা করেন যে, উনার সমস্ত মাখলূকাতকে তিনি ক্ষমা করে দিবেন। শুধু মুশরিক ও হিংসা-বিদ্বেষকারী ব্যতীত। (ইবনে মাজাহ, আহমদ, মিশকাত)

উপরোক্ত হাদীছ শরীফসমূহের সংক্ষিপ্ত বিষয়বস্তু হলো, রাত্রিতে ইবাদত-বন্দেগী করতে হবে এবং দিনে রোযা রাখতে হবে। যার মাধ্যমে আল্লাহ পাক বান্দাহকে ক্ষমা করে স্বীয় সন্তুষ্টি দান করবেন। বরাতের রাত্রিতে যেসব ইবাদত করতে হবে তার সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো-
বরাতের নামায:
শবে বরাতে ৪, ৬, ৮, ১০, ১২ রাকায়াত নফল নামায পড়া যেতে পারে।
ছলাতুত তাসবীহ নামায:
অতঃপর ছলাতুত তাসবীহ-এর নামায পড়বে, যার দ্বারা মানুষের সমস্ত গুণাহখতা ক্ষমা হয়।
তাহাজ্জুদ নামায:
অতঃপর তাহাজ্জুদের নামায পড়বে, যা দ্বারা আল্লাহ পাক-উনার নৈকট্য হাছিল হয়।
কুরআন শরীফ তিলাওয়াত:
কুরআন শরীফ তিলাওয়াত করবে, যার মাধ্যমে আল্লাহ তায়ালা-উনার সন্তুষ্টি অর্জিত হয়। কেননা নফল ইবাদতের মধ্যে কুরআন শরীফ তিলাওয়াত হচ্ছে সর্বোত্তম আমল।
মীলাদ শরীফ ও দুরূদ শরীফ পাঠ:
মীলাদ শরীফ ও দুরূদ শরীফ পাঠ করবে, যার দ্বারা আল্লাহ পাক-উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সন্তুষ্টি অর্জিত হয়।
যিকির-আযকার: যিকির-আযকার করবে, যার দ্বারা দিল ইছলাহ হয়।
কবর যিয়ারত:
কবরস্থান যিয়ারত করবে, যার দ্বারা সুন্নত আদায় হয়। তবে কবর বা মাযার শরীফ যিয়ারত করতে গিয়ে সারারাত্র ব্যয় করে দেয়া জায়িয হবেনা। সুন্নত আদায়ের লক্ষ্যে নিকটবর্তী কোন কবরস্থান যিয়ারত করে চলে আসবে।
দান-ছদকা:
গরীব-মিসকীনকে দান-ছদকা করবে ও লোকজনদের খাদ্য খাওয়াবে, যার দ্বারা হাবীবুল্লাহ হওয়া যায়।
দোয়া-ইস্তিগফার:
আল্লাহ পাক-উনার নিকট দোয়া করবে, যার কারণে আল্লাহ পাক খুশি হবেন ও উনার নিয়ামত লাভ হবে। আর সর্বশেষ খালিছ ইস্তিগফার ও তওবা করবে, যার মাধ্যমে বান্দাহর সমস্ত গুণাহ-খতা মাফ হয়ে আল্লাহ পাক-উনার খালিছ সন্তুষ্টি অর্জিত হয়। অর্থাৎ শ’বে বরাতের বারাকাত, ফুয়ূজাত, নিয়ামত, রহমত, মাগফিরাত ও নাজাত ইত্যাদি হাছিল করা যায়।
 http://www.al-ihsan.net

আন নাবিইয়ুছ ছালিহ, নাবিইয়ুর রহমাহ, নাবিইয়ুল হারামাইন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক-এ উনার আম্মা সাইয়্যিদাতুন নিসা হযরত আমিনা আলাইহাস সালাম উনার রচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ না’ত শরীফ-এর অনুবাদ ও শাব্দিক অর্থ

http://www.al-ihsan.net

وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ
অর্থ: “নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী।” (সূরা ক্বলম-৪)

হামদ শরীফ, না’ত শরীফ, ক্বাছীদা শরীফ লেখা, পাঠ করা, পাঠ করতে সাহায্য করা, শ্রবণ করা ইত্যাদি সবকিছুই খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাংলায় যাকে গযল ও কবিতা বলা হয়। তবে এসবক্ষেত্রে গান ও সংগীত শব্দগুলি ব্যবহার করা হারাম নাজায়িয। কারণ, দ্বীন ইসলামে গান ও সংগীত বলতে কিছু নেই। গান, গীতি ও সংগীত শয়তানী ইবলীসী কার্যকলাপ। যা শরীয়তে সম্পূর্ণ হারাম ও নাজায়িয।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সস্মানিতা শ্রদ্ধেয়া আম্মা খাইরাতুল উম্মাহাত, ত্বাহিরা, ত্বইয়্যিবাহ, মুনাওওয়ারাহ, যাকিয়্যাহ হযরত আমিনা আলাইহাস সালাম স্বীয় আওলাদ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে প্রশংসামূলক যে না’ত শরীফ বা ক্বাছীদা শরীফ পাঠ করেছিলেন তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুবারক না’ত শরীফ হিসেবে গণ্য ও পরিচিত। যা তিনি স্বীয় ইন্তিকাল মুবারকের অল্পক্ষণ পূর্বে পাঠ (আবৃত্তি) করেছিলেন। যা ১০ম হিজরী শতকের মুজাদ্দিদ আল্লামা হযরত ইমাম আবুল ফদ্বল আব্দুর রহমান আবূ বকর জালালুদ্দীন সুয়ূতী শাফিয়ী আশয়ারী রহমতুল্লাহি আলাইহি (ওফাত মুবারক- ৯১১) উনার ‘আল খছায়িছুল কুবরা- বাবুন মা ওয়াক্বায়া ইনদা ওয়াফাতি উম্মিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল আইয়াত’ ১ম খন্ড ১৩৫-১৩৬ পৃষ্ঠা এবং ‘কিতাবুল আযীম ওয়াস সুন্নাহ’ কিতাবে সংকলন করেছেন। নিম্নে উক্ত মুবারক না’ত শরীফ বা ক্বাছীদা শরীফ উল্লেখ পূর্বক তার সহজ অনুবাদ ও শাব্দিক অর্থ উল্লেখ করা হলো।
اخرخ ابو نعيم من طريق الزهرى عن ام سماعة بنت ابى رهم عن أمها قالت: شهدت امنة ام رسول الله صلى الله عليه و سلم في علتها التى ماتت فيها ومحمد غلام يقع له خمس سنين عند راسها فنظرت إلى وجهه ثم قالت:
بارك فيك الله من غلام يا ابن الذى من حومة الحمام نجا بعون الملك المنعام فودى غداة الضرب بالسهام بمائة من ابل سوام ان صح ما ابصرت فى الـمنام فانت مبعوث الى الانام من عند ذى الجلال والاكرام تبعث فى الحل و فى الحرام تبعث با لتحقيق والاسلام دين ابيك البر ابراهام فالله انهاك عن الاصنام ان لا تواليها مع الاقوام
ثم قالت:
كل حى ميت وكل جديد بال وكل كبير يفنى وانا ميتة وذكرى باق وقد تركت خيرا وولدت طهرا ثم ماتت فكنا نسمع نوح الجن عليها فحفظنا من ذلك: نبكى الفتاة البرة اللامينة ذات الجمال العفة الرزينة زوجة عبد الله والقرينة ام نبى الله ذى السكينة وصاحب المنبر بالمدينة صارت لدى حفرتها رهينة (كفاية الطالب اللبيب فى خصائص الحبيب الـمعروف الخصائص الكبرى للسيوطى رحمة الله عليه باب ما وقع عند وفاة امه صلى الله عليه وسلم من الايات الجلد ۱ الصفحة ۱۳۶-۱۳۵)
অনুবাদ: হযরত আবূ নুয়াইম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত তাবিয়ী ইমাম ইবনু শিহাব যুহরী রহমতুল্লাহি আলাইহি উনার সূত্রে বর্ণনা করেছেন। হযরত উম্মু সামায়াহ বিনতু আবী রহম রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি উনার মাতা থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন: আমি সাইয়্যিদুনা হযরত রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাতা সাইয়্যিদাতুনা হযরত আমিনা আলাইহাস সালাম উনার বিছাল শরীফ-এর (ইন্তিকালের) সময় উনার নিকটে উপস্থিত ছিলাম। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বয়স মুবারক তখন ছিলো পাঁচ বছর (কিন্তু মশহূর বর্ণনা মতে ৬ বছর)। তিনি উনার মায়ের মাথা মুবারকের পাশেই বসা ছিলেন। আর এমতাবস্থায় উনার মা সাইয়্যিদুনা হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরানী চেহারা মুবারকের দিকে তাকিয়ে না’ত শরীফ পাঠ করছিলেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুবারক না’ত শরীফখানা হলো-
۱. بارك فيك الله من غلام يا ابن الذى من حومة الحمام
۲. نجا بعون الملك المنعام فودى غداة الضرب بالسهام
۳. بمائة من ابل سوام ان صح ما ابصرت فى المنام
۴. فانت مبعوث الى الانام من عند ذى الجلال والاكرام
۵. تبعث فى الحل و فى الحرام تبعث با لتحقيق والاسلام
۶. دين ابيك البر ابراهام فالله انهاك عن الاصنام
۷. ان لا تواليها مع الاقوام ان لا تواليها مع الاقوام
۸. كل حى ميت وكل جديد بال وكل كبير يفنى وانا ميتة وذكرى باق
۹. وقد تركت خيرا وولدت طهرا وقد تركت خيرا وولدت طهرا
১. হে আমার যোগ্য পুত্র, মহান আল্লাহ পাক আপনাকে বরকতময় করে সৃষ্টি করেছেন। হে আমার যোগ্য পুত্র আমার বিদায়ের সময় আমি তা বলে যাচ্ছি।
শাব্দিক অর্থঃ الله - আল্লাহ পাক, بارك - বরকতময় করেছেন, غلام - আমার পুত্র, حومة - ইন্তিকালের সময়, বিদায়ের মুহুর্ত, মউতকালীন অবস্থা, الحمام - আমার ইন্তিকাল বা বিদায়।
২. আল্লাহ মালিক মিনয়াম উনার অনুগ্রহে লটারীর সময় উটের বিনিময়ে আমার জীবন সঙ্গী (অর্থাৎ আপনার পিতা) বেঁচে যান।
শাব্দিক অর্থঃ نجا - নাজাত পেয়েছেন, বেঁচে গিয়েছেন, عون - অনুগ্রহ, দয়া, রহমত, সাহায্য, الملك - সবকিছুর অধিপতি মহান আল্লাহ পাক, মালিক, المنعام - নিয়ামতের মালিক, নিয়ামত দানকারী, অনুগ্রহকারী فودى - আমার জীবন সঙ্গী বা স্বামী, দিক, পক্ষ, দল, বাহিনী غداة - সময়, সকাল, ভোর الضرب - লটারী, ভাগ্য, প্রহার, উদাহরণ (এ শব্দটি অবস্থার চাহিদানুযায়ী অনেক অর্থ প্রদান করে) السهام - উট।
৩. একশত তরুতাজা উটের বিনিময়ে (আপনার পিতা) বেঁচে যান। আর আমি যা স্বপ্নে দেখেছি নিশ্চয়ই তা সত্য। তা হলো-
শাব্দিক অর্থঃ مائة - একশত, ১০০, ১শ’ ابل - উট سوام - তরুতাজা, হৃষ্টপুষ্ট, সুস্থ্য, রোগহীন ان - নিশ্চয়ই, অবশ্যই صح - সত্য, মিথ্যা নয় ما - যা, যা কিছু ابصرت - আমি দেখেছি فى - মধ্যে, ভিতরে المنام - স্বপ্নে, ঘুমের মধ্যে স্বপ্নে।
৪. আপনি সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী ও রসূলরূপে প্রেরিত হয়েছেন। মহা সম্মান ও প্রতিপত্তির অধিকারী আল্লাহ পাক উনার পক্ষ থেকেই প্রেরিত হয়েছেন।
শাব্দিক অর্থঃ انت - আপনি, مبعوث - নবী ও রসূল রূপে প্রেরীত, الانام - সৃষ্টিজগত, মানবজাতি ও জিন জাতি, عند - পক্ষ থেকে ذى - অধিকারী, الجلال والاكرام - মহিমা, মহত্ত্ব, বড়ত্ব, মর্যাদা, সম্মান।
৫. আপনাকে নবী ও রসূলরূপে পাঠানো হয়েছে মদীনা শরীফ, মক্কা শরীফ ও সারা দুনিয়াবাসীর মধ্যে। আপনাকে নবী ও রসূলরূপে পাঠানো হয়েছে হক্ব প্রতিষ্ঠা করার জন্য এবং দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য।
শাব্দিক অর্থঃ تبعث - আপনাকে নবী রসূল ও রহমত স্বরূপ পাঠানো হয়েছে, الحل - মক্কা শরীফ-এর এক বিশেষ স্থান الحرام - মদীনা শরীফ ও মক্কা শরীফ, التحقيق - হক্ব, সত্য দ্বীন, الاسلام - দ্বীন ইসলাম, শরীয়ত।
৬. আপনি আপনার পিতা হযরত ইবরাহীম আলাইহিস সালাম উনার সত্য দ্বীন নিয়ে এসেছেন (যা মূলত আপনার থেকেই উনাকে দান করা হয়েছিলো)। আর মহান আল্লাহ পাক আপনার সম্মান-মর্যাদার কারনেই আপনার উম্মতদেরকে মূর্তিপুজা থেকে রক্ষা করবেন।
শাব্দিক অর্থঃ دين - দ্বীন ইসলাম, ابيك - আপনার পিতা হযরত আব্দুল্লাহ যবীহুল্লাহ আলাইহিস সালাম, البر - সত্য, ন্যায়, সঠিক ابراهام - হযরত ইব্্রাহীম খলীলুল্লাহ আলাইহিস্ সালাম উনার দ্বীন انهاك - আপনার দ্বারা ধ্বংস করবেন, নিশ্চিহ্ন করবেন, اصنام - মূর্তিসমূহ, মূর্তিপূজা, প্রাণীর ছবি, ভাস্কর্য।
৭. যেনো মূর্তি-ভাস্কর্যের অনুশীলন সমর্থন ও পৃষ্ঠপোষকতা যমীনে কেউ না করে। যদিও মুশরিক সম্প্রদায় পূর্ব থেকে তার অনুশীলন করে আসছে।
শাব্দিক অর্থ: ان لا توالى- যেনো অনুশীলন না করে, যেনো সমর্থন না করে, যেনো পৃষ্ঠপোষকতা না করে, ها-উহার অর্থাৎ মূর্তি ও ভাস্কর্যের مع- যদিও, সত্ত্বেও, সঙ্গে, সাথে, সহিত, সহকারে, সহযোগে الاقوام- সম্প্রদায়, জাতি, দল, গোত্র (এখানে মুশরিক সম্প্রদায় উদ্দেশ্য)।
৮. প্রতিটি প্রাণীর একদিন মউত হবে। তেমনি প্রতিটি নতুন বস্তু পুরাতন হবে। প্রত্যেক বৃদ্ধ-বৃদ্ধা একদিন ইন্তিকাল করবেন। আর আমিও (মধ্যবয়ষ্কা) বিদায় গ্রহণ করে চলে যাচ্ছি। কিন্তু আমার প্রশংসনীয় আলোচনা অনন্তকাল ধরে অবশিষ্ট থাকবে।
শাব্দিক অর্থঃ كل - প্রত্যেক, সকল, সব, সমস্ত حى - প্রাণী, জীবনধারী ميت - মউত, বিছাল, বিদায়, ইন্তিকাল, পূর্ণতা, মৃত্যু جديد - নতুন, নব, নবীন, কচি بال - পুরাতন, ফ্যাকাশে, ধ্বংস। كل - প্রত্যেক, كبير - বৃদ্ধ-বৃদ্ধা, বড়, বয়সি, শায়খ, يفنى - ধ্বংস হবে, ফানা হবে, انا - আমি, ميتة - বিদায়, বিছাল, ওফাত, ইন্তিকাল, ذكرى - আমার আলোচনা, আমার স্বরণ, باق - অবশিষ্ট, চলমান, অব্যাহত।
৯. কারণ আমি মহান আল্লাহ পাক উনার সর্বশ্রেষ্ঠ হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাকে রেখে যাচ্ছি। আমি আপনাকে পূতঃপবিত্র হিসেবে আগমন করতে সাহায্য করেছি।
শাব্দিক অর্থঃ تركت - আমি রেখে গেলাম, خيرا - কল্যাণময়, বরকতপূর্ণ, রহমতময়, ولدت - আমি আগমনে সাহায্য করেছি, طهرا - পাক-পবিত্র, পুতঃ পবিত্র, পবিত্রম।
বর্ণনাকারী বলেন, যখন তিনি বিছাল শরীফ লাভ করলেন, তখন আমরা মুসলমান জিনদের ক্রন্দন বা আর্তনাদ শুনতে পেলাম। তাই আমরা উনাদের থেকেও না’ত শরীফ মুখস্ত করে নিলাম।
মুসলমান জিনদের পঠিত না’ত শরীফ হলো-
۱. نبكى الفتاة البرة اللامينة
ذات الجمال العفة الرزينة
۲. زوجة عبد الله والقرينة
ام نبى الله ذى السكينة
۳. وصاحب المنبر بالمدينة
صارت لدى حفرتها رهينة
১. আমরা মধ্যবয়ষ্কা সৎকর্মপরায়না হযরত আমিনাহ আলাইহাস সালাম উনার জন্য ক্রন্দন করছি। যিনি সৌন্দর্যের অধিকারীনি পবিত্রা ও জ্ঞানী।
শাব্দিক অর্থঃ نبكى - আমরা ক্রন্দন করছি الفتاة - মধ্যবয়স্কা, যুবতী البرة - সৎকর্মপরায়না, সতী-সাধ্বী, পুণ্যময়ী الامينة - সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাতা উনার নাম, বিশ্বাসী, মুত্তাক্বী, আমনতদারিনী, শান্তিময়ী ذات - অধিকারীনী الجمال - সৌন্দর্য্য, সুন্দর العفة - পবিত্রা, নির্দোষ, সংযমী, চারিত্রিক নিষ্কলুষতা الرزينة - জ্ঞানী, বিচক্ষণ, মেধাবী, গম্ভীর, চিন্তাশীল।
২. যিনি হযরত আব্দুল্লাহ যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার আহলিয়া ও জীবন সঙ্গীনি। প্রশান্তির অধিকারী মহান আল্লাহ পাক উনার নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাতা।
শাব্দিক অর্থঃ زوجة - আহলিয়াহ, যাওজাহ, স্ত্রী। عبد الله - সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খাতামুন নাবিইয়ীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পিতা উনার নাম, আল্লাহ পাক উনার প্রিয় আব্দ القرينة - সঙ্গীনি, সাথী, স্ত্রী ام - মাতা, মা, আম্মা ذى - মালিক, অধিকারী السكينة- প্রশান্তি, শান্তি, দয়া, মায়া, অনুগ্রহ, রহমত।
৩. এমন নবীজি যিনি মদীনা শরীফ-এর মিম্বরের অধিপতি। উনার মাতা এখন উনার নির্জন ক্ববর শরীফ-এ যাওয়ার নিকটে উপনিত।
শাব্দিক অর্থঃ صا حب - অধিকারী, মালিক, অধিপতি - المنبر খুতবাহ দেয়ার স্থান, নছীহতের স্থান - المدينة মদীনা শরীফ, পবিত্র শহর, পবিত্র স্থান - صارت উপনিত হয়েছেন - لدى নিকটে, কাছে, কাছাকাছি حفرتها - সাইয়্যিদাতুনা হযরত আমিনা আলাইহাস সালাম উনার ক্ববর শরীফ, উনার রওদ্বা শরীফ, উনার মাজার শরীফ, - رهينة নির্জন, একাকী।
চিন্তা ও ফিকিরের বিষয়, হযরত আমিনা ত্বাহিরাহ, ত্বাইয়্যিবাহ আলাইহাস সালাম নিজের মর্যাদার কারণ ও ওসীলা হিসেবে আপন ছেলে সাইয়্যিদুনা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উল্লেখ করলেন। মূলত: সমস্ত নিয়ামত, রহমত, বরকতের উৎস তিনিই। তিনি যে বস্তুকে বা বিষয়কে ছোহবত দিয়েছেন এবং যে জিনিস বা বস্তু উনার ছোহবত অর্জন করেছে সে বিষয় বা বস্তু বরকতময় রহমতপূর্ণ হয়ে গেছে। তেমনিভাবে ১২ রবীউল আউয়াল শরীফ ও সোমবার শরীফ তারিখ ও বার হিসেবে শ্রেষ্ঠত্ব পেয়েছে উনার বরকতী ছোহবতের কারণেই। সুবহানাল্লাহ। এজন্য ফতওয়া দেয়া হয়: আল্লাহ পাক উনার যমীনে সর্বশ্রেষ্ঠ ঈদ বা খুশী হচ্ছে ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সর্বশ্রেষ্ঠ ক্বাছীদাহ শরীফ থেকে শিক্ষা নিয়ে বিশ্ববাসীকে আক্বীদাহ, আমল ও ইখলাছ অর্জনের জন্য বর্তমান যামানার ইমাম ও মুজতাহিদ, আওলাদুর রসূল, মুজাদ্দিদে আ’যম মুদ্দা যিল্লুহুল আলী উনার নিকট বাইয়াত হওয়া জরুরী। আল্লাহ পাক প্রত্যেককে কবূল করুন। আমীন।
- মাসিক আল বাইয়্যিনাত শরীফ বিশেষ সংখ্যা-১৪৩২ হিজরী

আন নূর, আন নাযীর, নি’মাতুল্লাহ, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বংশগত পবিত্রতা :



وتقلبك فى السجدين


অর্থ: “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনার স্থানান্তরিত হওয়ার বিষয়টিও ছিলো সিজদাকারীগণের মাধ্যমে।” (সুরা শুয়ারা : আয়াত শরীফ ২১৯)

আলোচ্য আয়াত শরীফ-এর তাফসীরে আল্লামা হযরত ইমাম ইবনে হিববান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
لازال نوره صلى الله عليه وسلم ينقل من ساجد الى ساجد.
অর্থ: “আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূর মুবারক সিজদাকারীগণের মাধ্যমে স্থানান্তরিত হয়েছিলো।” (সীরাতুল হালাবিয়া- ১/৪৫)
ان اباء النبى صلى الله عليه وسلم كانوا مؤمنين.
অর্থ: “আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্বপুরুষগণ সকলেই ঈমানদার ছিলেন।” (সীরাতুল হালাবিয়া- ১/৪৫)
উক্ত আয়াত শরীফ-এর তাফসীরে রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন,
نبى الى نبى حتى اخرجتك نبيا وفى رواية اخرى مازال النبى صلى الله عليه وسلم يقلبك فى اصلاب الانبياء حتى ولدته امه.
অর্থ: “আল্লাহ পাক তিনি বলেন, (হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমি আপনার অজুদ মুবারককে নবী আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে স্থানান্তরিত করে নবী হিসেবে আপনার প্রকাশ ঘটিয়েছি।”
অপর রেওয়ায়েতে বর্ণিত আছে, “আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের পৃষ্ঠ মুবারক থেকে স্থানান্তরিত হয়ে উনার আম্মা সাইয়্যিদাতুনা হযরত আমিনা আলাইহাস সালাম উনার পবিত্র রেহেম শরীফ-এ তাশরীফ আনেন।” (বাযযার শরীফ, তিবরানী শরীফ, খাছায়িসুল কুবরা- ১/৩৮, দালাছিলোল নুবুওয়াত ১/১৬৬, সীরাতুল হালবিয়া ১/৪৪, মাওয়াহিবুল লাদুন নিয়্যাহ, শরহু আল্লামাতিয যারকানী ১/১২৮)
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, আশরাফুল আউলিয়া, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল ইমাম রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, “আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অজুদ মুবারক যাঁদের মাধ্যম দিয়ে স্থানান্তরিত হয়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন উনারা অনেকেই ছিলেন নবী-রসূল আলাইহিমুস সালাম। আর যাঁরা নবী-রসূল ছিলেন না উনারা ছিলেন নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের নায়িব বা স্থলাভিষিক্ত। সে যামানার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আল্লাহ পাক উনার লক্ষ্যস্থল। সর্বশ্রেষ্ঠ পরহিযগার। সকল গুণে গুণাম্বিত। আদর্শ ও অনুসরণীয় ব্যক্তি। এটাই হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামায়াতের আক্বীদা বা বিশ্বাস। কাজেই এর বিপরীত চিন্তা করাটাও কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত।”
মূলত যারা কাফির। যাদের অন্তর গালিজেপূর্ণ। যাদের অন্তরে নিফাকী (কপটতা) রয়েছে, যারা ভিন্ন চিন্তা করে তারাই কাট্টা কাফিরে পরিণত হয়।
উল্লেখ্য কুরআন শরীফ-এ রয়েছে যে, “ইহুদীরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। অতঃপর মুশরিক।” (সূরা মায়িদা : আয়াত শরীফ ৮২) ইহুদীরা শত্রুতাবশত সবসময়ই ফিকির করে, কি করে মুসলমানদের কাফির বানানো যায়? তাদের সেই অব্যাহত কোশেশ ও দুরভিসন্ধির একটি রূপ হচ্ছে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম বংশের মধ্যে কলঙ্কের ছাপ অঙ্কন করা। নাঊযুবিল্লাহ! পূর্বেও করেছিলো, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। তবে তাদের মতাদর্শের কিংবা সমমনাদের ছাড়া কাউকে সেই ষড়যন্ত্রের জালে আবদ্ধ করতে পারবেনা। কারণ আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজেই তাদের সেই জাওয়াব দিয়েছেন। স্বীয় পবিত্রতম বংশগত মর্যাদা-মর্তবার বিস্তারিত আলোচনা করেছেন।
হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি একদিন আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললাম, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যখন কুরাইশগণ পরস্পর মিলিত হয় তখন তারা একজন অন্যজনের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করে। আর যখন আমাদের সাথে সাক্ষাৎ হয় তখন তাদের চেহারা এমন সঙ্কুচিত হয় যে, তাদেরকে চেনা যায়না।
এটা শুনে আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন। অতঃপর বললেন, ওই আল্লাহ পাক উনার কছম! যাঁর কুদরতী হাত মুবারক-এ আমার প্রাণ মুবারক রয়েছে। কোনো ব্যক্তির অন্তরে ততোক্ষণ পর্যন্ত ঈমান প্রবেশ করবে না যতোক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পূর্ণরূপে মুহব্বত করবে।”
অতঃপর আমি বললাম, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কুরাইশরা পরস্পর বসে যখন তাদের বংশধরদের নিয়ে আলোচনা করে তখন আপনার সম্পর্কে বলে যে, আপনি নাকি অনুর্বর যমীনে উৎপাদিত খজুর। অর্থাৎ গোবরে পদ্ম ফুলের মতো। নাঊযুবিল্লাহ!
আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহ পাক যেদিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করলেন সেদিন আমাকে সকলের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতঃপর যখন তাদেরকে বিভক্ত করলেন তখন আমাকে সর্বোত্তম ভাগে মনোনীত করলেন। যখন তাদেরকে গোত্রে বিভক্ত করলেন তখন আমাকে সর্বোত্তম গোত্রে পাঠালেন। তারপর যখন পরিবার সৃষ্টি করলেন তখন আমাকে সর্বশ্রেষ্ঠ পরিবারে পাঠালেন। কাজেই আমি বংশগতভাবে তোমাদের থেকে শ্রেষ্ঠ এবং পরিবারের দিক থেকেও তোমাদের থেকে সর্বোত্তম।” (ইবনে মাজাহ, তিরমিযী, কিতাবুল মানাকির, দালায়িলুন নুবুওওয়াত, ১/১৬৮)
অপর বর্ণনায় এসেছে,
فانا خيركم نفسا وخيركم ابا.
অর্থ: “আমি ব্যক্তি হিসেবে বা আত্মার দিক দিয়ে তোমাদের সকলের চেয়ে সর্বশ্রেষ্ঠ এবং মাতা-পিতার দিক দিয়ে সকলের থেকে সর্বশ্রেষ্ঠ।” (বিদায়া ওয়ান নিহায়া, মাওয়াহিবুল লাদুন নিয়্যাহ, দালাছিলোন্ নুবওওয়াত- ১/১৭৫)
উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্ব¡া আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন- আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আমাকে বলেছেন যে, আমি পূর্ব-পশ্চিম ঘুরে দেখেছি কিন্তু আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চেয়ে শ্রেষ্ঠ কাউকে পাইনি এবং বনি হাশিমের চেয়েও সর্বোত্তম কাউকে পাইনি।” (বাইহাক্বী শরীফ, তিবরানী শরীফ, খাসায়িসুল কুবরা- ১/৩৮, সীরাতুল হালাবিয়া ১/৪১)
রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টির দু’হাজার বছর পূর্বে ‘কুরাইশ’ আল্লাহ পাক উনার সামনে একটি নূরের আকারে ছিলো। এই নূর যখন তাছবীহ পাঠ করতো তখন ফেরেশতারাও তার সাথে সাথে তাছবীহ পাঠ করতো।
আল্লাহ তায়ালা হযরত আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করে এই নূর উনার পিঠ মুবারক-এ রেখে দিলেন। আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, এরপর আল্লাহ পাক তিনি আমাকে হযরত আদম আলাইহিস সালাম উনার মাধ্যম দিয়ে পৃথিবীতে পাঠালেন। তারপর হযরত নূহ আলাইহিস সালাম উনার মাধ্যম দিয়ে স্থানান্তরিত করলেন। এমনিভাবে আল্লাহ পাক আমাকে অতি সম্মানিত বান্দাগণ উনাদের মাধ্যমে এবং পবিত্রা নারীগণ উনাদের মাধ্যমে স্থানান্তরিত করতে থাকেন। অবশেষে আমার পিতা-মাতার ঘরে তাশরীফ নিয়েছি। আমার পূর্ব-পুরুষগণ কেউ কখনও চারিত্রিক দোষে দোষী ছিলেন না।” (খাসায়িসুল কুবরা ১/৩৯, সীরাতুল হালাবিয়া ১/৪৬, নাসীমুর রিয়াদ শরহে শিফা ২/১৪৪)
জাহিলিয়াতের অশালীন কার্যকলাপ উনাদেরকে স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ! আর তা কিভাবে সম্ভব হতে পারে? যেখানে সকলে একমত যে, আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ক্বদম মুবারক-এর স্পর্শ পাওয়ার কারণে রওযা শরীফ-এর মাটি মুবারক আরশের চেয়ে অধিক শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সম্পন্ন হয়েছে।
সেক্ষেত্রে উনার অজুদ বা নূর মুবারক যাঁদের পৃষ্ঠ মুবারক-এ অবস্থান নিয়েছেন তারা কি করে অপবিত্র থাকতে পারেন? উনারা ছিলেন সবাই পূত-পবিত্র। ঈমানদার তো বটেই। জান্নাতী তো অবশ্যই বরং স্বয়ং জান্নাতই উনাদের পাওয়ার জন্য লালায়িত। উনাদের প্রবেশের কারণে জান্নাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
কাজেই প্রমাণিত হলো যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম বংশ মর্যাদা সম্পর্কে যারা প্রশ্ন উত্থাপন করে, তাদের অন্তরে জাররা পরিমাণ ঈমান প্রবেশ করতে পারেনি। তারা কাফির।
- মাসিক আল বাইয়্যিনাত শরীফ বিশেষ সংখ্যা-১৪৩২ হিজরী

Monday, 3 December 2012

‘আত-তাক্বউইমুশ শামসি’- আগামী পৃথিবীর জন্য রচিত একটি আদর্শ সৌর ক্যালেন্ডার

‘আত-তাক্বউইমুশ শামসি’ :
বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা রকম ক্যালেন্ডার ব্যবহারের তথ্য আমরা ইতিহাস থেকে পাই। ব্যবহারে নেই, কিন্তু ইতিহাসে রয়েছে; এমন অনেক ক্যালেন্ডারের মধ্যে উল্লেখযোগ্য চাইনিজ, রোমান, জুলিয়ান, বেবিলনিয়ান, বাইজেন্টাইন, মিসরীয় ক্যালেন্ডার ইত্যাদি।
বর্তমান পৃথিবীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি বিশ্বের প্রায় সব দেশেই মুসলমানগণের কাছে হিজরী ক্যালেন্ডারের প্রচলন রয়েছে। কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার রচিত সূর্যের আবর্তনের সাপেক্ষে আর হিজরী ক্যালেন্ডার রচিত চাঁদের আবর্তনের সাপেক্ষে। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের ক্যালেন্ডারের যেমন প্রয়োজনীয়তা রয়েছে তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়োজন রয়েছে সূর্য ক্যালেন্ডারের। কিন্তু ইতিহাসে মুসলমানগণের রচিত কোনো সূর্য ক্যালেন্ডারের তথ্য পাওয়া যায় না। ফলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারে মুসলমানগণ অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু অনেক কারণেই মুসলমানগণের গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা উচিত নয়।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ-এ ইরশাদ করেন, “তোমরা কাফির-মুশরিক তথা ইহুদী-নাছারা ও মুশরিকদেরকে অনুসরণ অনুকরণ করনা।”
এছাড়াও হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে।”
আর সে কারণেই যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নেক দোয়া এবং পৃষ্ঠপোষকতায় উনার খাছ আওলাদ, আওলাদে রসূল, কুতুবুল আলম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, খলীফাতুল উমাম, হযরত শাহযাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সঙ্গে গভীর নিছবতের কারণে এই মুবারক তাক্বউইম (দিন গণনা পদ্ধতি) রচনা করেন।
আরবীতে ‘তাক্বউইম’ অর্থ ক্যালেন্ডার আর ‘শামস’ অর্থ হচ্ছে ‘সূর্য’ আর দুয়ে মিলে হয়েছে, “আত তাক্বউইমুশ শামসি”।

‘আত-তাক্বউইমুশ শামসি’-এর কয়েকটি বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো-
১. উদ্দেশ্য:
এই ক্যালেন্ডার রচনার মূল উদ্দেশ্য মুসলমানগণ যেন কাফিরদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ না করে, বরং এই মুবারক ক্যালেন্ডার অনুসরণ করে কুরআন শরীফ এবং হাদীছ শরীফ-এর পূর্ণ অনুসরণ করতে পারেন।
২. প্রবর্তন এবং নামকরণ :
এই সৌর বছর গণনা পদ্ধতি প্রবর্তন এবং নামকরণ করেছেন খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আল মানছুর, খলীফাতুল উমাম হযরত শাহযাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম।
৩. উৎস:
এই সৌর বছর গণনা পদ্ধতি পৃথিবীর কোনো ক্যালেন্ডারের অনুকরণে তৈরি না করে বরং খাছ খোদায়ী মদদে ইলহাম-ইলকার মাধ্যমে তৈরি করা হয়েছে।
৪. শুরুর সময়কাল:
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক বিছাল শরীফ-এর বছর ১১ হিজরী এবং সে বছরের পবিত্র ১২ই রবীউল আউয়াল শরীফ। উক্ত মাসের ১ম দিন থেকে এই আত-তাক্বউইমুশ শামসি-এর ০ বছর ১ম মাস ১ম দিন শুরু হয়েছে। (জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৮ই জুন ৬৩২ ঈসায়ী।)


৫. শুরুর সময়কালের তাৎপর্য:
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ১২ই শরীফ, সোমবার শরীফ বিছাল শরীফ লাভ করেছেন। ফলে শামসি তাক্বউইম শুরু করা হয়েছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছাল শরীফ-এর বৎসর মুবারক থেকে এবং এই তাক্বউইম-এর ১ম বৎসরের ১২ তারিখ হচ্ছে মুবারক ১২ই রবীউল আউয়াল শরীফ, সোমবার।
৬. বৎসরের মাসের নামকরণ:
এই তাক্বউইম-এর মাসের নামকরণ করা হয়েছে আরবী পদ্ধতি অনুযায়ী। যেমন, আরবীতে প্রথমকে বলা হয় আউয়াল। এভাবে ১ম মাস থেকে ১২তম মাস পর্যন্ত নামকরণ করা হয়েছে- “আউয়াল, ছানী, ছালিছ, রবি’, খামিছ, সাদিছ, সাবি’, সামিন, তাসি, আ’শির, হাদি আ’শির এবং ছানী আ’শির” এভাবে।
৭. দিনের নামকরণ:
আরবী মাসের প্রতিটি দিনের নামানুসারেই নামকরণ হয়েছে। যথা: ইছনাইনিল আযীমি (সোমবার), ছুলাছায়ি (মঙ্গলবার), আরবিয়ায়ি (বুধবার), খামীসি (বৃহস্পতিবার), জুমুয়াতি (শুক্রবার), সাবতি (শনিবার), আহাদি (রোববার)
৮. মাস গণনা পদ্ধতি:
প্রতিটি বিজোড়তম মাস ৩০ দিনে এবং জোড়তম মাসগুলো ৩১ দিনে শুধু ব্যতিক্রম হবে ১২তম মাস। কিন্তু ৪ দ্বারা বিভাজ্য সালগুলোতে ৩১ দিনে হবে। তবে ১২৮ দ্বারা বিভাজ্য সালগুলো ব্যতীত।
৯. বাৎসরিক বিচ্যুতি:
পৃথিবীর অসম ঘূর্ণনের ফলে বছর শেষে সময়ের যে বিচ্যুতি দেখা যায় তা ০.২ সেকেন্ডেরও কম।
১০. লিপইয়ার পদ্ধতি:
অতিরিক্ত একদিন বছরে শেষে যোগ হওয়ায় পরিবর্তন লক্ষণীয় নয় (যা চার বছর পর পর করা হয়)। কেননা নতুন বছর শুরু হয়ে যায়।
১১. অনুসরণের ফল:
এই তাক্বউইম-এ কাফিরদের অনুসরণ হয় না, বরং মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের স্মরণ হয়। ফলে মুসলমানগণ রহমত, বরকত, সাকীনা লাভ করবে।
১২. মুসলমানদের শ্রেষ্ঠত্ব:
কাফিররা সব ক্ষেত্রে মুসলমানদের অনুসরণ করবে। কারণ কাফিরদের সৃষ্টি হয়েছে মুসলমানদের খিদমতের জন্য। এই শামসি তাক্বউইম তৈরির ফলে এর ব্যাপক প্রচার-প্রসার হলে ধীরে ধীরে কাফিররা এর অনুসরণ করবে এবং মুসলমানদের শ্রেষ্ঠত্ব ও আভিজাত্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আমাদের এই আত-তাক্বউইমুশ শামসি অনুসরণ-অনুকরণ করার তাওফীক দান করুন। আমীন।
 http://www.al-ihsan.net


Mujaddid e Azam Mamduh Hazrat Murshid 'Qibla Alaihis Salam - His 'Qawl Shareef


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘তোমরা আমার নিকট দোয়া করো, হে আমাদের রব! আমাদের ইলম বৃদ্ধি করে দিন।’
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইলম তালাশ করো।’
যার ফলে একজন মুসলমানের জন্মের পর তা’যীন-তাহনীক্ব অর্থাৎ কানে আযান- ইক্বামত ও মুখে মধু দিতে হয় অর্থাৎ আযান ইক্বামত দিয়ে দ্বীনি তা’লীম শুরু করা হয় আর মধুপান করিয়ে পবিত্র সুন্নত মুবারক আমল শুরু করা হয়।
তাই ৯৭ ভাগ মুসলমান ও রাষ্ট্র দ্বীন ইসলাম উনার দেশ অর্থাৎ বাংলাদেশের শিক্ষানীতিতে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক ও প্রথম শিক্ষা হিসেবে রাখতে হবে।

এটাই পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের নির্দেশ। মুসলমান উনারা এর বিপরীত শিক্ষানীতি গ্রহণ করতে পারে না।
 মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ইলম অর্জন করা ফরয।” (বায়হাক্বী শরীফ, মিশকাত
শরীফ, মিরকাত শরীফ) এ ইলম হলো দু’প্রকার। যেটা অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত হয়েছে, “ইলম দু’প্রকার- (১) ক্বলবী ইলম অর্থাৎ ইলমে তাসাউফ যা উপকারী ইলম। (২) লিসানী ইলম অর্থাৎ ইলমে ফিক্বাহ, যা বনী আদম উনাদের জন্য মহান আল্লাহ পাক উনার তরফ হতে দলীল স্বরূপ।” (দারেমী শরীফ, তারগীব শরীফ, তারীখ শরীফ, মিশকাত শরীফ)

এ পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় হযরত মোল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি উনার ‘মিশকাত শরীফ’ উনার বিখ্যাত শরাহ ‘মিরকাত শরীফ’ উনার মধ্যে উল্লেখ করেন যে, মালিকী মাযহাবের ইমাম হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “যে ব্যক্তি ইলমে ফিক্বাহ শিক্ষা করলো, কিন্তু ইলমে তাসাউফ শিক্ষা করলো না, সে ফাসিক। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিক্ষা করলো কিন্তু ইলমে ফিক্বাহ শিক্ষা করলো না, সে যিন্দিক (কাফির)। আর যে ব্যক্তি উভয়টি শিক্ষা করলো, সে মুহাক্কিক তথা হক্কানী আলেম।” অর্থাৎ যে ইলমে ফিক্বাহ শিখলো, কিন্তু ইলমে তাসাউফ শিখলোনা, সে হচ্ছে ফাসিক। আর যে বলে আমি মা’রিফাত করি বা ইলমে তাসাউফ করি কিন্তু শরীয়ত বা ফিক্বাহ স্বীকার করেনা, সে হচ্ছে যিন্দীক। আর যিনি উভয়টাই শিক্ষা করলেন, তিনি হচ্ছেন মুহাক্কিক অর্থাৎ হাক্বীক্বী আলিম।